জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তারেক রহমানের ২৩ বার্তায় ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা

ছবি-সংগৃহীত

আওয়ামী দুশাসনে চরম নির্যাতিত হয়ে দীর্ঘ ১৭ বছর থেকে দেশের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিদেশে থাকা অবস্থায় হারিয়েছেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। সুস্থ’ মাকে কারাবন্দী রেখে করা হয়েছে অসুস্থ। পরিবারের স্মৃতি বিজড়িত ঘরবাড়ি সবকিছুই হারিয়েছেন রাজনৈতিক কারণে। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর দুঃসময় কাটছে বিএনপির।

আজ (০৬ অক্টেবর) সোমবার বিবিসি বাংলার মুখোমুখি হয়ে, দেশের আগামী নির্বাচন প্রসঙ্গ, দলের অবস্থান, দলের প্রার্থীদের নমিনেশন, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া, জামায়াত প্রসঙ্গ, ডাকসু নির্বাচন, নির্বাচনী সরকার নিয়ে সরকার গঠন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির মাঠে ফেরা ইত্যাদি বিষয় নিয়ে ২৩টি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান।  

২৩টি গুরুত্বপূর্ণ বার্তা নিম্নে তুলে ধরা হলো:

১. আমি দ্রুতই দেশে ফিরছি।

২. জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড আমি নই, আমার দেশের জনগণ।

৩. জুলাই আন্দোলনে ৬৩ জন শিশু শহীদ হয়েছে, দুই হাজারের মতো মানুষ শহীদ হয়েছে, এই আন্দোলনে জিতেছে গণতন্ত্রকামী মানুষ।

৪. নির্বাচন যত দ্রুত হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে।

৫. জামায়াতের জোটবদ্ধ নির্বাচন নিয়ে চিন্তিত নই, প্রতিযোগিতা থাকতেই পারে।

৬. বিগত সময় আমাদের সাথে ৬৪টি রাজনৈতিক দল একসাথে কাজ করেছে, আন্দোলন করেছে, সবাইকে নিয়ে নির্বাচন করব।

৭. আগামী নির্বাচনে যারা স্থানীয় সমস্যার সম্পর্কে অবহিত, মানুষের সাথে সম্পৃক্ত তারাই নমিনেশন পাবে।

৮. আমি (তারেক রহমান) আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি।

৯. প্রধানমন্ত্রী কে হবেন, দল সিদ্ধান্ত নেবে।

১০. দেশের আপোষহীন নেত্রী সুস্থ’ অবস্থায় কারাগারে যান, বের হন অস্স্থু হয়ে, খালেদা জিয়ার সুস্থতার ওপর তাঁর নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে।

১১. আমাকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আমি সেগুলো এখনো অনুভব করি।

১২. মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি।

১৩. রাজনীতি পরিবারকরণ আর হবে না, সমর্থনের মধ্যেই হবে।

১৪. প্রার্থী নির্বাচনে মানুষের চাওয়া থাকবে, গ্রহণযোগ্যতাটাকে বেশি অগ্রাধিকার দেওয়া।

১৫. আগামীতে দুর্নীতি হবে না, বিশ্বে সম্মানের সাথে পরিচয় চেষ্টা থাকবে।

১৬. সাত হাজার নেতাকর্মীর মধ্যে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।

১৭. আমাদের নেতাকর্মীদের যাদের বৈধ সম্পত্তি রয়েছে, সেগুলো আওয়ামী লীগের লোকদের কাছ থেকে উদ্ধারের ঘটনাকেও দখলের সাথে যুক্ত করা হয়েছে।

১৮. ডাকসু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা, যারা জয়ী তাদের শুভেচ্ছা জানাই।

১৯. ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়ার কোনো কারণ দেখি না।

২০. ‘৭১ সালে জামায়াতের ভূমিকার জবাব জামায়াতই দেবে, আমরা নই।

২১. আমি ১৭ বছর বিদেশে আছি, ওয়ান-ইলেভেনে আমি যখন নির্যাতিত হয়ে এসেছি তখন আমি আমার ভাইকে রেখে এসেছিলাম, সুস্থ’ মাকে রেখে এসেছিলাম, একটি ঘর রেখে এসেছিলাম। এখন আমার ভাই নেই, সুস্থ মা নেই, ঘর নেই, যেখানে আমার ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছেন।

২২. প্রতিশোধের কোনো বিষয় নয়, স্বৈরশাসকের সময় নির্যাতিত সকল ঘটনার বিচার হতে হবে, অন্যায় হলে বিচার হতে হয়।

২৩. দল হিসেবে আওয়ামী লীগের সিদ্ধান্ত আদালত নেবে, তাদের বিচার হতে হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তারেক রহমানের ২৩ বার্তায় ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত