জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে সচেতন ব্যাংক সমাজ ও গ্রাহক ফোরামের মানববন্ধন

ছবি- দৈনিক জয়পুরবার্তা

সোমবার  বগুড়ার কাহালু উপজেলায়  সকাল পৌনে ১০ টায় কাহালু ইসলামী ব্যাংকের সামনে   ইসলামী ব্যাংককে এস আলমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে  সচেতন ব্যাংক সমাজ, গ্রাহক ফোরামসহ কয়েকটি সংগঠন মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

 এ সময় উপস্থিত ছিলেন বনিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল করিম, প্রভাষক আব্দুল মোমিন, প্রভাষক ফেরদাউস রহমান, অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইউনুস আলী প্রমূখ। সচেতন গ্রাহক সমাজ বলেন 

পটিয়া বাহিনীসহ ও এস আলমের অবৈধ দখলদাররা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করেছে। এর প্রতিবাদে ও দখলদারমুক্ত ইসলামি ব্যাংক গঠনের লক্ষ্যে এ সমাবেশে আয়োজন করা হয়।

এস আলম গ্রুপ ২০১৭ সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয়। এস আলমের দখলের আগে ২০১৬ সাল শেষে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকটিতে প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম বিভাগের। এরও বেশির ভাগ পটিয়া উপজেলার। এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙে নিয়োগ দেন। এ নিয়োগের ফলে দেশের ৬৩ জেলার চাকরি প্রত্যাশীদের বঞ্চিত করা হয়। একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেয়ায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে।

এসব মানহীন কর্মকর্তা-কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহকসেবার মান ক্ষুণ্ণ হয়। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এস আলম গ্রুপ। এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া পাঁচ হাজার ৩৮৫ জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি। এজন্য গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক। এর মধ্যে মাত্র ৪১৪ জন পরীক্ষায় অংশ নেন। তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেননি তাদের মধ্যে প্রায় ২০০ জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করা হয়। আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়।বক্তারা বলেন সকল  অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত দের নিয়োগ বাতিল করে ব্যাংকের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহালুতে সচেতন ব্যাংক সমাজ ও গ্রাহক ফোরামের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত