জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন।

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

৬ অক্টোবর দুপুরে থানা রোড সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মেসার্স জুনাইদ ডিজিটাল ভূমি সেবা সহায়ক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিএম ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, মেসার্স জুনাইদ ডিজিটাল ভূমি সেবা সহায়ক কেন্দ্রের স্বত্বাধিকারী পারভীন আক্তার প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিএম ইমরুল কায়েস বলেন ,প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। 

এখান থেকে উপজেলা ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে- ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দুপচাঁচিয়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

৬ অক্টোবর দুপুরে থানা রোড সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মেসার্স জুনাইদ ডিজিটাল ভূমি সেবা সহায়ক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিএম ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, মেসার্স জুনাইদ ডিজিটাল ভূমি সেবা সহায়ক কেন্দ্রের স্বত্বাধিকারী পারভীন আক্তার প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিএম ইমরুল কায়েস বলেন ,প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। 

এখান থেকে উপজেলা ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে- ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত