বগুড়ার শাজাহানপুরে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার।
গ্রেফতারকৃত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খন্দকার উপজেলার বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। জানা যায়, তিনি মাঝিড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দায়িত্বেও ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত্রি ১২ ঘটিকায় মাঝিড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন শাজাহানপুর থানা পুলিশ। থানা পুলিশ সুত্রে জানাযায়, জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী নুরুল্লাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি তালিকা ভুক্ত আসামির ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে তার বাসা থেকে আটক করা হয়।
অপরদিকে দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সহ নানা বিধ দুর্নীতি ও দলীয় লেজুর বৃত্তির কারণে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে তিনি ৫ আগস্ট পরবর্তী প্রায় এক বছরের বেশি সময় নিজ বিদ্যালয়ের স্বপদে যোগদান করতে পারেননি বলে বিদ্যালয় শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা জানিয়েছেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন