জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় ৩দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

ছবি- প্রতিনিধি

শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মত নওগাঁর সকল  শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। প্রেসক্লাবে আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের ওপর ন্যাকারজনক হামলা ও কেন্দ্রীয় নির্দেশনায় সোমবার থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। 

জানা যায়, সারাদেশের শিক্ষকরা গতকাল (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ২০% বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার জন্য পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিনে অংশগ্রহণ করেন নওগাঁর প্রায় ৮ শতাধিক শিক্ষক। সেখানে অংশগ্রহণরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি সারা দেশের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা করেন। সেই কর্মবিরতি ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস পরিচালনা করছেন না শিক্ষকরা। 

শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত অন্তবর্তীকালীন সরকার মেনে নেবেন তত দ্রুত আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন। 

নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন আলী মৃধা বলেন,কেন্দ্রীয় নির্দেশনায় দ্বিতীয় দিনের মত আমাদের স্কুলে কর্মবিরতি চলছে। যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের এই ন্যায্য দাবি মেনে নেবে না ততক্ষণ আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো না। 

নওগাঁ শহরের পিএম বালিকা উচ্চ বিদ্যালের শিক্ষক এনামুল হক বলেন, নওগাঁ সদর উপজেলারসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ আছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মধবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর বলেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি দ্রুত সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবোনা। আমাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন- সংগ্রাম চলবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় ৩দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত