জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রোবাইয়াত ফাতিমা তনির জীবনে নতুন সঙ্গী সিদ্দিক, জানুন তার সম্পর্কে

ছবি: সংগৃহীত

দেশের আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ের পিঁড়িতে বসলেন। তার বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে—কাকে বিয়ে করেছেন তনি?

খোঁজ নিয়ে জানা গেছে, উদ্যোক্তা তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (উগট) থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন। তার মূল বাড়ি খুলনায়।

স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন রোবাইয়াত ফাতিমা তনি।

অন্যদিকে, সিদ্দিকও নিজের ফেসবুক প্রোফাইলে দুজনের ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার দিবাগত (১৩ অক্টোবর) রাতে তিনি লিখেন, “আরও একটি বছর কেটে গেল, তবুও মনটা এখনো তরুণ। আমার জন্মদিনটিকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

তনি তার পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো অসাধারণ একজন মানুষের জন্মদিন উদযাপনের জন্য শুধু একটি দিন যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন মারা যান। তাদের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ফেসবুক লাইভে এলে নানা ধরনের ট্রলের শিকারও হতে হয়েছিল তাকে।

প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বিচ্ছেদ ঘটে তনির। পরবর্তীতে ভালোবেসে তিনি শাহাদাৎকে বিয়ে করেন। শুরুতে পরিবার বিষয়টি মেনে না নিলেও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রোবাইয়াত ফাতিমা তনির জীবনে নতুন সঙ্গী সিদ্দিক, জানুন তার সম্পর্কে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

দেশের আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ের পিঁড়িতে বসলেন। তার বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে—কাকে বিয়ে করেছেন তনি?

খোঁজ নিয়ে জানা গেছে, উদ্যোক্তা তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (উগট) থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন। তার মূল বাড়ি খুলনায়।

স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন রোবাইয়াত ফাতিমা তনি।

অন্যদিকে, সিদ্দিকও নিজের ফেসবুক প্রোফাইলে দুজনের ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার দিবাগত (১৩ অক্টোবর) রাতে তিনি লিখেন, “আরও একটি বছর কেটে গেল, তবুও মনটা এখনো তরুণ। আমার জন্মদিনটিকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

তনি তার পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো অসাধারণ একজন মানুষের জন্মদিন উদযাপনের জন্য শুধু একটি দিন যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন মারা যান। তাদের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ফেসবুক লাইভে এলে নানা ধরনের ট্রলের শিকারও হতে হয়েছিল তাকে।

প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বিচ্ছেদ ঘটে তনির। পরবর্তীতে ভালোবেসে তিনি শাহাদাৎকে বিয়ে করেন। শুরুতে পরিবার বিষয়টি মেনে না নিলেও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত