জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

ছবি- সংগ্রহীত

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসবে। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিকেলের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসবে। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিকেলের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত