জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তালা ভেঙে ৮ লাখ টাকার মালামাল লুট, আক্কেলপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি

ছবি- সংগ্রহীত

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরে দিন- দুপুরে এক চাকরিজীবী দম্পতির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা  ছাদ দিয়ে বাসার ভেতরে ঢোকে তিনটি ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আট লাখ  টাকার মালামাল নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিনের বেলায় পৌরশহরের তিন নম্বর ওর্য়াডের হাজিপাড়া মহল্লার এ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে  থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোছাঃ শিউলী পারভীন তমা। তিনি পাশের বদলগাছি উপজেলার ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী মোঃ রায়হান উদ্দীন বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির দুঁপচাচিয়া আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যান।

থানায় দেওয়া  লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী পারভীনের স্বামী রায়হান উদ্দীন কর্মস্থলে থাকেন। শিউলি পারভীন বাসায় একা থাকতেন। তিনি প্রতিদিনের মতো  মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে চলে যান। তিনি বিকেল সাড়ে চারটার দিকে বাসার মুল ফটকের তালা খুলে বাসার ভেতরে ঢোকে দেখেন তিনটি কক্ষের তালা ভাঙা ও দরজা খোলা রয়েছে। তিনটি ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। আলমারি ভেঙে নগদ ২৪ হাজার টাকা ও পৌনে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কা নিয়ে গেছে।

ভুক্তভোগী শিরিন পারভীন তমা বলেন,  সকালে বাসায় তালা দিয়ে  বিদ্যালয়ে গিয়েছিলাম। বিকেলে বাসায় ফিরে এসে দেখি তিনটি ঘরের তালা ভাঙা।  ঘরের সব কিছু এলোমেলো। আলমারির ড্রয়ার ভাঙা রয়েছে। আলমারি ও ড্রয়ারে থাকা  নগদ ২৪ হাজার টাকা ও পৌনে চার ভরি স্বর্ণালঙ্কার নেই। এঘটনায় রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

হাজিপাড়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে পৌর এলাকায়  চুরির ঘটনা বেড়েছে। চাকুরিজীবী দম্পতির বাসায় দিন-দুপুরেও  চুরির ঘটনা ঘটেছে।  দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম মঙ্গলবার রাতে দশটায় বলেন, আমি জেলায় মিটিংয়ে ছিলাম। চুরির ঘটনাটি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তালা ভেঙে ৮ লাখ টাকার মালামাল লুট, আক্কেলপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত