জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিরামপুরে ২০ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ছবি- প্রতীকী

বিরামপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ বছর ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার জবান আলীর ছেলে বাবুর (৫০) নামে ২০০৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ঐ মামলায় হাজিরা না দিয়ে তিনি পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত বাবুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই মামলার গ্রেফতারি পরোয়ানা ছাড়াও পুলিশের নিকট তার নামে আরো ৫টি পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ধূর্ত এই আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন ও সহকারি উপ-পরিদর্শক মিয়া বৃহস্পতিবার ভোরে ঢাকার গুলিস্থান এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, ধূর্ত এই আসামিকে দীর্ঘ অনুসন্ধানের পর চৌকষ পুলিশ দল ঢাকা থেকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিরামপুরে ২০ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image

বিরামপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ বছর ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার জবান আলীর ছেলে বাবুর (৫০) নামে ২০০৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ঐ মামলায় হাজিরা না দিয়ে তিনি পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত বাবুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই মামলার গ্রেফতারি পরোয়ানা ছাড়াও পুলিশের নিকট তার নামে আরো ৫টি পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ধূর্ত এই আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন ও সহকারি উপ-পরিদর্শক মিয়া বৃহস্পতিবার ভোরে ঢাকার গুলিস্থান এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, ধূর্ত এই আসামিকে দীর্ঘ অনুসন্ধানের পর চৌকষ পুলিশ দল ঢাকা থেকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত