জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় শত তরুণের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

ছবি : নওগাঁ প্রতিনিধি

“তারুণ্যের উৎসব” উপলক্ষে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধন শেষে জেলা পরিষদ পুকুরে শুরু হয় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ ও মেহেদী হাসানসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এছাড়াও ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ তরুণ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের সাঁতারের কৌশল, নিরাপত্তা, পানিতে আত্মরক্ষার পদ্ধতি ও নিয়মিত অনুশীলনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার ও জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মাঝে জার্সি তুলে দেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবনরক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তরুণ প্রজন্ম যদি সাঁতার শেখায় মনোযোগী হয়, তাহলে তা শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়াবে। সাঁতারের মতো কার্যকর ব্যায়াম আর কিছু নেই।

তিনি আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগীরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নওগাঁর মুখ উজ্জ্বল করবে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে নির্বাচিত সেরা প্রতিযোগীরা রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন। দিনব্যাপী এই কর্মসূচিতে জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা তরুণদের ক্রীড়ামুখী ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় শত তরুণের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত