জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

১৬ মাসের গর্ভবতী হয়ে বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা

ছবি- সংগ্রহীত

বিয়ে হতেই যেন শুরু হয়ে যায় নতুন প্রতিক্ষা, কবে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা? কেউ গুনছেন মাস, কেউ বা আন্দাজ করছেন সময়। 

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হতেই ফের জোরালো হয় সেই গুঞ্জন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই, তবে পুরো বিষয়টিই সামলালেন একটু ভিন্ন ভঙ্গিতেই। গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে। সোনাক্ষীর এই পোস্ট দেখে রীতিমতো তোলপাড় পড়ে যায় সামাজিক মাধ্যমে। 

দিপাবলীর উৎসবের সাজে তোলা কয়েকটি ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে রসিক মুহূর্তও এদিন ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। তাদের হাসি-ঠাট্টার সেই দৃশ্যই যেন প্রমাণ করে মা হওয়ার খবর নিছকই গুজব। এর আগে রমেশ তৌরানির দিপাবলীর পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। সেই সময় জাহির মজা করে তার পেটে হাত রাখেন, আর সেটিই ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা। তবে সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১৬ মাসের গর্ভবতী হয়ে বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

featured Image

বিয়ে হতেই যেন শুরু হয়ে যায় নতুন প্রতিক্ষা, কবে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা? কেউ গুনছেন মাস, কেউ বা আন্দাজ করছেন সময়। 

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হতেই ফের জোরালো হয় সেই গুঞ্জন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই, তবে পুরো বিষয়টিই সামলালেন একটু ভিন্ন ভঙ্গিতেই। গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে। সোনাক্ষীর এই পোস্ট দেখে রীতিমতো তোলপাড় পড়ে যায় সামাজিক মাধ্যমে। 

দিপাবলীর উৎসবের সাজে তোলা কয়েকটি ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে রসিক মুহূর্তও এদিন ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। তাদের হাসি-ঠাট্টার সেই দৃশ্যই যেন প্রমাণ করে মা হওয়ার খবর নিছকই গুজব। এর আগে রমেশ তৌরানির দিপাবলীর পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। সেই সময় জাহির মজা করে তার পেটে হাত রাখেন, আর সেটিই ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা। তবে সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত