দুপচাঁচিয়া প্রতিবন্ধী আতিকুর অভাব অনটনের মধ্য দিয়ে কোন রকমের জীবনযাপন করছেন।
বগুড়ার দুপচাঁচিয়া পৌর চৌধুরীপাড়া এলাকার হত দরিদ্র ভ্যানচালক আজাহার আলীর বড় ছেলে। প্রতিবন্ধী আতিকুর রহমান ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। সে ছোটকাল থেকে মেধাবী ছাত্র ছিলো। প্রাথমিক স্কুলে যাওয়ার পরে স্কুলে হঠাৎ করে টাইফয়েড জ্বর হওয়ার পর সে ধীরে ধীরে পঙ্গুত্ব হয়ে যায়। এরপর পঙ্গুত্ব অবস্থায় পড়াশোনা চালিয়ে ২০১৩ সালে দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস ও ২০১৫ সালে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান মহাবিদ্যালয় হতে এইচ এস সি এবং ২০২০ সালে একই মহাবিদ্যালয় হইতে স্নাতক পাস করেন।
আতিকুর এর বাবা একজন ভ্যানচালক। পরিবারের ৪ জন সদস্যের সংসার চালাতে খুব হিমশিম খেতে হয়।
সরেজমিনে আতিকুর রহমানের সঙ্গে কথা বলে জানায়, আমি ও আমার বাবা সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্থানের জন্য দিনের পর দিন ঘুরেছি। বিশেষ করে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সমাজসেবা অফিস হতে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড দেয় । অভাব অনটনের মধ্যে পড়াশোনা করে বি এ পাশ করা আতিকুর প্রতিবন্ধী ভাতা দিয়ে নিজের খরচ চালাতে হিমশিম খান এছাড়া তার পরিবারকে কোন সহায়তা করতে পারে না।
তিনি আরও বলেন, তার বাবার কোন জমি জমা বা নগদ অর্থ সঞ্চয় কোনটাই নেই। ভ্যান চালিয়ে তার দুই ভাই সহ পরিবারের ৪ জনের সংসারের খরচ বহন করতে খুব কষ্ট। আতিকুর বলেন, সমাজসেবা অফিস থেকে একটি ব্যাটারি চালিত অটো থ্রি হুইলার গাড়ি দিলে আমি একটু কষ্ট করে চলাফেরা করতে পারবো। আমি যে গাড়িতে চলাফেরা করি সেটা চালানো খুব কষ্টকর হয়। আমি আইসিটির উপরে প্রশিক্ষণ নিয়েছি যদি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি চাকরি ব্যবস্থা করে দিলে আমি ও আমার পরিবার নিয়ে দু'মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। আজ প্রায় পাঁচ মাস হলো কোন প্রতিবন্ধী ভাতা এখনো পাই নাই। আমি খুব কষ্টে জীবনযাপন করছি। আমাকে নিয়ে অনেকবার বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন করেছে কিন্তু আমার কোন উপকার হয় নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার প্রতিবন্ধী আতিকুর কে খন্ডকালীন একটি চাকরির ব্যবস্থা করার জন্য তার পরিবার সহ আতিকুর সু-দৃষ্টি কামনা করছেন ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন