জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

আহত সিআইডি কনস্টেবল হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২০ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়। রাসেলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন রাসেল। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২০ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়। রাসেলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন রাসেল। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত