জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধে তিন মামলা, ট্রাইব্যুনালে হাজির সেনা কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার (২২ অক্টোবর) সকালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আনা হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংঘটিত গুম-খুন, টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) ও জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) সেলে নির্যাতন, এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ—এই তিনটি পৃথক মামলায় তাদের হাজির করা হয়। সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তবে কতজনকে হাজির করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আজ আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। তিনটি মামলায় শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে—এর মধ্যে প্রথম মামলায় ১৭ জন, দ্বিতীয়টিতে ১৩ জন এবং তৃতীয়টিতে ৪ জন আসামি রয়েছেন। ২৫ সেনা কর্মকর্তার মধ্যে বর্তমানে ১৫ জন হেফাজতে আছেন বলে জানা গেছে।

সেনা কর্মকর্তাদের হাজিরাকে ঘিরে সকাল থেকেই রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কাকরাইল, মৎস্য ভবন ও পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও হাইকোর্টের মাজারগেট এলাকাতেও নিরাপত্তা জোরদার ছিল।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের হাজিরের দিন ধার্য ছিল বুধবার। তারা হাজির না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো। হাজির হলে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ তাদের পরবর্তী ব্যবস্থা নেবে।

গত ৮ অক্টোবর টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। একই দিন জেআইসি বা ‘আয়নাঘর’-এ গুমের অভিযোগে শেখ হাসিনা ও তারেক রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনের সময় রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সব মিলিয়ে তিন মামলায় মোট ২৫ সেনা কর্মকর্তা আসামি হিসেবে রয়েছেন। সেনা সদর দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে ১৫ জনকে গত ৯ অক্টোবর হেফাজতে নেওয়া হয়।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অংশ নেন। তিনি অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করে এবং আজকের মধ্যে আসামিদের হাজিরের নির্দেশ প্রদান করে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধে তিন মামলা, ট্রাইব্যুনালে হাজির সেনা কর্মকর্তারা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত