জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

অর্কের ভালোবাসায় আগেভাগেই রঙিন হলো পরীমণির জন্মদিন

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি যেন জীবনের প্রতিটি মুহূর্তকে রঙে রাঙাতে জানেন। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের ভেতর দিয়েও তিনি খুঁজে নেন আনন্দের অজুহাত, ছড়িয়ে দেন উচ্ছ্বাসের রঙ। আসছে ২৪ অক্টোবর তার জন্মদিন, তবে এবার বিশেষ দিনটিতে তিনি থাকবেন দেশের বাইরে। তাই প্রিয় মানুষ অর্কের চমকে আগেই জন্মদিনের কেক কেটে ফেললেন পরী।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে পরীমণি লেখেন, “২৪ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু আমি এবার দেশে থাকছি না, তাই অর্ক গতরাতেই আমার জন্মদিন সেলিব্রেট করে ফেলেছে।”

অর্ক শুধু পরীমণির মেকআপ আর্টিস্টই নন, বরং তার জীবনের খুব কাছের একজন মানুষ। পরীমণির ভাষায়, “অর্ক আমার ভাইয়ের মতো। কাজের সূত্রে আমাদের পরিচয় হলেও এখন সে পরিবারেরই একজন। ওর ছোট ছোট আবদারগুলোকেই আমি ভালোবাসি।”

অর্কের বাসায় আয়োজন করা সেই সারপ্রাইজ পার্টিতে পরীমণি ছিলেন একেবারে উচ্ছ্বসিত। কেক হাতে হাস্যোজ্জ্বল মুহূর্তের পাশাপাশি গোলাপের পাপড়িতে সাজানো সিঁড়িতে দাঁড়িয়ে তোলা ছবিতেও ঝলমল করছিলেন এই তারকা।

নিজের আবেগ প্রকাশ করে পরীমণি বলেন, “আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি চাই, সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের প্রতিটি আনন্দ উদযাপন করতে। থ্যাংক ইউ ভাই আমার!”

জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে মুখে হাসি ধরে রাখাই যেন পরীমণির স্বভাব। তিনি জানান, ভালোবাসা আর যত্ন পাওয়া মানুষগুলোর উপস্থিতিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রমাণ করে দিয়েছেন—আনন্দ খুঁজে নিতে বড় আয়োজন লাগে না, দরকার কেবল কিছু প্রিয় মুখ আর নিঃস্বার্থ ভালোবাসা।

জে/বি

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অর্কের ভালোবাসায় আগেভাগেই রঙিন হলো পরীমণির জন্মদিন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি যেন জীবনের প্রতিটি মুহূর্তকে রঙে রাঙাতে জানেন। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের ভেতর দিয়েও তিনি খুঁজে নেন আনন্দের অজুহাত, ছড়িয়ে দেন উচ্ছ্বাসের রঙ। আসছে ২৪ অক্টোবর তার জন্মদিন, তবে এবার বিশেষ দিনটিতে তিনি থাকবেন দেশের বাইরে। তাই প্রিয় মানুষ অর্কের চমকে আগেই জন্মদিনের কেক কেটে ফেললেন পরী।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে পরীমণি লেখেন, “২৪ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু আমি এবার দেশে থাকছি না, তাই অর্ক গতরাতেই আমার জন্মদিন সেলিব্রেট করে ফেলেছে।”

অর্ক শুধু পরীমণির মেকআপ আর্টিস্টই নন, বরং তার জীবনের খুব কাছের একজন মানুষ। পরীমণির ভাষায়, “অর্ক আমার ভাইয়ের মতো। কাজের সূত্রে আমাদের পরিচয় হলেও এখন সে পরিবারেরই একজন। ওর ছোট ছোট আবদারগুলোকেই আমি ভালোবাসি।”

অর্কের বাসায় আয়োজন করা সেই সারপ্রাইজ পার্টিতে পরীমণি ছিলেন একেবারে উচ্ছ্বসিত। কেক হাতে হাস্যোজ্জ্বল মুহূর্তের পাশাপাশি গোলাপের পাপড়িতে সাজানো সিঁড়িতে দাঁড়িয়ে তোলা ছবিতেও ঝলমল করছিলেন এই তারকা।

নিজের আবেগ প্রকাশ করে পরীমণি বলেন, “আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি চাই, সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের প্রতিটি আনন্দ উদযাপন করতে। থ্যাংক ইউ ভাই আমার!”

জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে মুখে হাসি ধরে রাখাই যেন পরীমণির স্বভাব। তিনি জানান, ভালোবাসা আর যত্ন পাওয়া মানুষগুলোর উপস্থিতিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রমাণ করে দিয়েছেন—আনন্দ খুঁজে নিতে বড় আয়োজন লাগে না, দরকার কেবল কিছু প্রিয় মুখ আর নিঃস্বার্থ ভালোবাসা।

জে/বি

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত