জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলো স্বামীও: বদলগাছীতে হৃদয়বিদারক ঘটনা

ছবি-সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পরই পৃথিবীকে বিদায় জানালেন স্বামী। 

আজ শনিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে।

প্রয়াত এই দম্পতি হলেন জলিলুর রহমান (৭০) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫)। তাঁদের প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে।

পরিবারের সদস্য ও গ্রামবাসী জানায়, কয়েক দিন ধরে অসুস্থ অনুভব করছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক জলিলুর রহমান। গতকাল শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঞ্জুয়ারা বেগম। স্ত্রীকে হারানোর শোকে তখনই আরও অসুস্থ হয়ে পড়েন জলিলুর। দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী-স্বামীর এমন পরপর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয় তাঁদের একটি ছবি।

দম্পতির ছোট ছেলে রাকিবুল হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু মা চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আমরা তাঁকে হাসপাতালে নিলেও রক্ষা করা গেল না। মা-বাবাকে হারিয়ে আমরা এখন নিঃসঙ্গ হয়ে গেলাম।’

এ ঘটনায় শোক প্রকাশ করে বদলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মন্টু মৃধা বলেন, ‘জলিলুর রহমান ও আঞ্জুয়ারা বেগম খুবই ভালো মানুষ ছিলেন। দীর্ঘ দাম্পত্যের পর তাঁদের এমন বিদায় আমাদের সবাইকে ভেঙে দিয়েছে। তাঁরা একে অপরের ছায়া ছিলেন—তাই আলাদা থাকতে পারেননি।’

জে/বি/সৈকত

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলো স্বামীও: বদলগাছীতে হৃদয়বিদারক ঘটনা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পরই পৃথিবীকে বিদায় জানালেন স্বামী। 

আজ শনিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে।

প্রয়াত এই দম্পতি হলেন জলিলুর রহমান (৭০) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫)। তাঁদের প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে।

পরিবারের সদস্য ও গ্রামবাসী জানায়, কয়েক দিন ধরে অসুস্থ অনুভব করছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক জলিলুর রহমান। গতকাল শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঞ্জুয়ারা বেগম। স্ত্রীকে হারানোর শোকে তখনই আরও অসুস্থ হয়ে পড়েন জলিলুর। দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী-স্বামীর এমন পরপর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয় তাঁদের একটি ছবি।

দম্পতির ছোট ছেলে রাকিবুল হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু মা চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আমরা তাঁকে হাসপাতালে নিলেও রক্ষা করা গেল না। মা-বাবাকে হারিয়ে আমরা এখন নিঃসঙ্গ হয়ে গেলাম।’

এ ঘটনায় শোক প্রকাশ করে বদলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মন্টু মৃধা বলেন, ‘জলিলুর রহমান ও আঞ্জুয়ারা বেগম খুবই ভালো মানুষ ছিলেন। দীর্ঘ দাম্পত্যের পর তাঁদের এমন বিদায় আমাদের সবাইকে ভেঙে দিয়েছে। তাঁরা একে অপরের ছায়া ছিলেন—তাই আলাদা থাকতে পারেননি।’

জে/বি/সৈকত

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত