জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

ছবি : প্রতিনিধি

ভোলার নতুন বাজারে পৌরসভার জমিতে করা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩টি গাড়িতে (ময়লা ও মালামাল পরিবহণের ট্রাক) আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। 

শনিবার বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে গেছে। ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান জানান, পৌরসভার জমিতে করা অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। 

ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। আর অবৈধভাবে দখল করে রাখা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর কর্তৃপক্ষ নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশের কয়েকটি দোকান উচ্ছেদ করে পৌরসভার গাড়িতে তোলে। এ সময় গাড়ির (ট্রাকের) ওপরে রাখা দোকান ঘরগুলোতে আগুন ধরিয়ে দেন বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। সংঘবদ্ধ চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে ভিড়তেও দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ি ৩টি পুড়ে যায়। ঘটনার পর পরই সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। তিনি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। স্থানীয় অনেকের অভিযোগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ও থানার সামনে এমন ঘটনা দুঃখজনক। থানার কয়েক মিটারের মধ্যে এমন ঘটনায় পুলিশ এসেছে প্রায় এক ঘণ্টা পর। 

ভোলা সদর মডেল থানার ওসি মো. হাচনাইন পারভেজ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। অভিযোগ পেলে তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন। পৌরসভার অভিযানের বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত