জয়পুরহাট জেনারেল হাসপাতালে লিফট মেরামতের সময় রোগীর এক স্বজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মেয়ের শাশুড়ি আনোয়ারা বেগমকে দেখতে হাসপাতালে আসেন যোবেদা বেগম (৫০)। তিনি হাসপাতালের ৮ তলায় রোগী দেখতে লিফটে উঠবেন। ওই সময় লিফট মেরামতের কাজ চলছিল। লিফট উঠার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান যোবেদা বেগম এবং গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালের ৮ তলায় বিইডি-১১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর স্বজন বজলুর রহমান বলেন, “গত রোববার আমার মা আনোয়ারা বেগম হাসপাতারে ভর্তি হোন। তাকে দেখতে আসেন আমার শাশুড়ি যোবেদা বেগম। মঙ্গলবার লিফটে উঠার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, লিফট টুকটাক কাজ চলেই খোলা মেলা হয় তো। তারা ভুল করেছে লিফট খোলার সময় ঢুকে পড়ে আহত হয়েছে। তাদের দোষ বেশি ছিল তারপর আমরা চিকিৎসা দিচ্ছি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন