নোয়াখালীতে কোরআন ক্লাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ও প্রতিবাদের অংশ হিসেবে নওগাঁয় ৫০জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।
সোমবার বিকেলে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সচমনে এই মানবিক ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁ জেলা শাখার সমন্বয়ক তানজীম বিন বারীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা পথচারীদের হাতে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ তুলে দেন এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।
এসময় তানজীম বিন বারী বলেন, কোরআন জ্বালিয়ে বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ইসলাম বা কোনো ধর্মকেই দমন করা যায় না। বরং এমন ঘটনা আমাদেরকে আরও বেশি করে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করে।
তিনি আরও জানান, কুরআন বিতরণের এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো শান্তি, সহনশীলতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা।
কর্মসূচির শেষ পর্যায়ে আয়োজক তানজীম বিন বারী সকল শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সমাজে ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন