জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

ছবি-সংগৃহীত

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রতিটি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

নতুন অধ্যাদেশে রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত বিবরণ দলগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে এখন থেকে উপ-পুলিশ মহাপরিদর্শককেও (ডিআইজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া অনুচ্ছেদ ৭৩–এ নতুন সংযোজন হিসেবে প্রার্থী ও রাজনৈতিক দলের ক্ষেত্রে মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে শাস্তির বিধান রাখা হয়েছে।

তদুপরি অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯–এ আনা হয়েছে কয়েকটি ক্ষুদ্র সংশোধন। অনুচ্ছেদ ৯০–এ দল নিবন্ধন, আর্থিক অনুদান গ্রহণ এবং কোনো দলের নিবন্ধন স্থগিত হলে সেই দলের নির্বাচনি প্রতীকও স্থগিত রাখার নতুন বিধান যুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রতিটি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

নতুন অধ্যাদেশে রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত বিবরণ দলগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে এখন থেকে উপ-পুলিশ মহাপরিদর্শককেও (ডিআইজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া অনুচ্ছেদ ৭৩–এ নতুন সংযোজন হিসেবে প্রার্থী ও রাজনৈতিক দলের ক্ষেত্রে মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে শাস্তির বিধান রাখা হয়েছে।

তদুপরি অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯–এ আনা হয়েছে কয়েকটি ক্ষুদ্র সংশোধন। অনুচ্ছেদ ৯০–এ দল নিবন্ধন, আর্থিক অনুদান গ্রহণ এবং কোনো দলের নিবন্ধন স্থগিত হলে সেই দলের নির্বাচনি প্রতীকও স্থগিত রাখার নতুন বিধান যুক্ত করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত