জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ-৩ এ ধানের শীষের উচ্ছ্বাস, ফজলে হুদা বাবুলের শুকরিয়া আদায়

ছবি : নওগাঁ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নেতা ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বদলগাছী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী সংগঠিত প্রস্তুতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা জানান, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

শুকরিয়ার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, এই মনোনয়ন শুধু আমার একার নয়—এটি মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সকল নেতাকর্মীর সম্মিলিত প্রাপ্তি। বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই আসন থেকে আরও দুইজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি বিশ্বাস করি, তারা সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা মিলেমিশে জনগণের ভোটে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁ-৩ এ ধানের শীষের উচ্ছ্বাস, ফজলে হুদা বাবুলের শুকরিয়া আদায়

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নেতা ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বদলগাছী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী সংগঠিত প্রস্তুতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা জানান, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

শুকরিয়ার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, এই মনোনয়ন শুধু আমার একার নয়—এটি মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সকল নেতাকর্মীর সম্মিলিত প্রাপ্তি। বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই আসন থেকে আরও দুইজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি বিশ্বাস করি, তারা সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা মিলেমিশে জনগণের ভোটে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত