জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে বাজারে উঠতে শুরু করেছে জলপাই, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চলতি মৌসুমে বাজারে প্রচুর জলপাই উঠতে শুরু করেছে। এখন জলপাইয়ের ভরা মৌসুম। দাম অন্যান্য বারের থেকে বেশি হওয়া খুশি জলপাই চাষীরা। 

নানা প্রকার ভেষজ ঔষুধীগুণে ও রসনা তৃপ্তিতে ভরপুর জলপাই। এ গাছের পাতা, ফুল, ফল ও বীজসহ সবকিছুতেই রয়েছে ঔষুধী গুণ। সকল বয়সি লোকজনের কাছে নানাবিধ ব্যবহার দীর্ঘ দিনের। রসনা তৃপ্তের লক্ষে সারা বছরের জন্য জলপাইয়ের ভিন্ন ভিন্ন রকম ও স্বাদের আচার তৈরী করে রাখেন মুখরোচক খাবার হিসেবে বাড়ি বাড়ি।

উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর জলপাই উঠতে শুরু করেছে। চাষীরা কাক ডাকা ভোর থেকে বস্তায় ও ডালিতে করে গাছ থেকে পাড়া উৎপাদিত জলপাই বিক্রির জন্য বাজারে আনছেন।

অন্যান্য বছরের তুলনায় এবার জলপাইয়ের কদর ও দাম বেশি। প্রতিমন জলপাই রকম ভেদে ৮’শ টাকা থেকে ১ হাজার টাকায় কেনা বেচা চলছে।

আড়ৎদার ছাড়াও স্থানীয় লোকজন আচার তৈরীর জন্য জলপাই ক্রয় করেন সেই সাথে ছোট ছোট আচার বিক্রেতারা জলপাই সেদ্ধ করে নানা ধরণের লোভনীয় উপকরণ মিশিয়ে মুখরোচক টক, ঝাল, মিষ্টি জাতীয় আচার তৈরী করে স্কুল, কলেজ ও অফিস পাড়াসহ পাড়া মহল্লায় ফেরি করে বিক্রি করে থাকেন। অন্যান্য মৌসুমী আম, কাঁঠাল ফলের চেয়ে জলপাই উৎপাদন করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন অনেক জলপাই চাষি।

দীনা ফল ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন জানান, উপজেলার বড় বড় ৫টি হাটের মধ্যে প্রতিদিন আক্কেলপুর বাজারেই জলপাই আমদানী হয় ২’শ থেকে ৩’শ মণ। প্রতিদিন তার আড়ৎ-এ জলপাই ক্রয় করেন প্রায় ২’শ মণ। জলপাই প্রক্রিয়াজাত করার জন্য তিনি ৮/১০ জন শ্রমিক নিয়োজিত করেছেন। তিনি বাজার থেকে কেনা জলপাই প্রাণ কোম্পানীর কাছে সরবরাহ করে থাকেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিকর্তা ইমরান হোসেন বলেন, আক্কেলপুর উপজেলায় প্রায় আড়াই হেক্টর জমিতে ৩ হাজারের অধিক জলপাই গাছ রয়েছে। এ মৌসুমে জলপাই উৎপাদন ধরা হয়েছে ৫০ মেঃ টন। অন্যান্য বাড়ের তুলনায় এবার জলপাই ভালো হয়েছে এবং চাষীরা ভালো দাম পাচ্ছে।

উল্লেখ্য, জলপাই চাষ করতে জলপাই গাছে কোন প্রকার রাসায়নিক বিষ প্রয়োগ করতে হয়না। এখনও জলপাই উৎপাদিত হচ্ছে প্রাকৃতিগত ভাবেই। উপজেলা প্রায় বাড়িতে ও পাড়ায়, বন্যানিয়ন্ত্রন বাঁধের উপর এখন জলপাই গাছ দেখা যায়। দিনদিন জলপাইয়ের কদর বৃদ্ধি পাচ্ছে সকলের মধ্যে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে বাজারে উঠতে শুরু করেছে জলপাই, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত