রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে বৃহস্পতিবার রাতে প্রধান সড়কের ওপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। রাত সাড়ে ৮ টার দিকে ফার্মগেট ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতার হাতে দুই জন আটক হয়েছে। তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন যুগান্তরকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে জনতা হাতেনাতে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী রাস্তার ওপর দুইটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের পর চারদিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণের পর ওই মোটরসাইকেলের চালক ও আরোহী কাওরানবাজারের দিকে পালাতে থাকে।
এসময় হাসিবুল রাজ শাওন নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করে। কাওরানবাজারে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়। এসময় শাওন মোটরসাইকেলের পিছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরে।
তখন ওই ব্যক্তি শাওনকে কিল ঘুষি মারে। পরে শাওন মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চায়।
এরপর পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। পরে মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে তেজগাঁও থানায় নেওয়া হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন