জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারের: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

ছবি-সংগৃহীত

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) সঙ্গে আমার চূড়ান্ত বৈঠক হবে ১৫ তারিখে। ইতোমধ্যে তাদের সঙ্গে অনলাইনে (জুমে) কথা হয়েছে। তারা বলেছে—বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। আমরা যা যা করণীয় ছিল, তা করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “আইএমএফ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে—যেমন রাজস্ব আয় বাড়ানো। আমি স্বীকার করি, আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত কম, এর পেছনে নানা কারণ আছে। জনগণের মধ্যে কর দেওয়ার আগ্রহ কম। তাছাড়া এনবিআরের কার্যক্রম প্রায় দুই মাস স্থবির ছিল, এতে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হয়েছে। তবুও আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।”

অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরামর্শও দিয়েছে। “বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও খাদ্যখাতে বিনিয়োগ বাড়াতে বলেছে। খাদ্যখাতে আমরা তুলনামূলক ভালো করছি,” বলেন তিনি।

নির্বাচনের তিন মাস বাকি—এ অবস্থায় অর্থনৈতিক সংস্কার নিয়ে তিনি কতটা আশাবাদী, সাংবাদিকদের এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন,

“আমরা যেটুকু কাজ করেছি, সেটাকে আরও দৃঢ় করবো। সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করা সম্ভব নয়—এটা একটি চলমান প্রক্রিয়া। আমরা একটি ভালো প্যাকেজ তৈরি করে সেটি পরবর্তী সরকারের হাতে তুলে দেবো। বড় ধরনের সংস্কারের কাজগুলো পরবর্তী সরকারই বাস্তবায়ন করবে।”

তিনি আরও জানান, ট্যাক্স নীতি সংস্কারের লক্ষ্যে স্বাধীন অর্থনীতিবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। “তারা স্বাধীনভাবে কাজ করছে এবং শিগগিরই কিছু সুপারিশ দেবে,” বলেন তিনি।

পে কমিশন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “আরেকটি বিষয় হলো পে কমিশন। এ বিষয়ে এখন কিছু বলার সময় হয়নি। বিষয়টি কতদূর যায়, তা দেখতে হবে। আগামী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি।”

ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যাংকিং সেক্টর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি, বাকিগুলো ধীরে ধীরে সম্পন্ন করা হবে। এগুলো আমরা পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছি।”

আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের সময়ে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

“এ মুহূর্তে সেই প্রয়োজন নেই। আইএমএফ ইতোমধ্যে রিভিউ সম্পন্ন করেছে। তারা চায় নির্বাচনের পর রাজনৈতিক সরকার এসে কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে তা দেখতে। ফেব্রুয়ারির দিকে তারা আবার রিভিউতে আসবে, এরপর সিদ্ধান্ত নেবে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারের: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত