জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপহার বিতরণ

ছবি-প্রতিনিধি

‎সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় ছাগল, খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে দুটি করে ছাগল, ২৫ কেজি করে খাবার এবং পাঁচটি করে ম্যাট বিতরণ করা হয়।

‎উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার এবং লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনজুরুল আলম বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।”

‎সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান জানান, প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, পশুখাদ্য সহায়তা ও নিয়মিত পরামর্শ প্রদান করা হবে, যাতে উপকারভোগীরা টেকসইভাবে ছাগল পালন করে নিজেদের জীবিকা উন্নত করতে পারেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

‎সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় ছাগল, খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে দুটি করে ছাগল, ২৫ কেজি করে খাবার এবং পাঁচটি করে ম্যাট বিতরণ করা হয়।

‎উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার এবং লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনজুরুল আলম বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।”

‎সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান জানান, প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, পশুখাদ্য সহায়তা ও নিয়মিত পরামর্শ প্রদান করা হবে, যাতে উপকারভোগীরা টেকসইভাবে ছাগল পালন করে নিজেদের জীবিকা উন্নত করতে পারেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত