জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

ছবি-প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি,বদলগাছী। এ সময় উপজেলার ইটভাটার প্রায় কয়েকশ ইটভাটার শ্রমিকগণ মানববন্ধন অংশ নেয়। মানববন্ধন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বুধবার (১২ই নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি,উপজেলা শাখার আয়োজনে বদলগাছী উপজেলা পরিষদের সামনে বদলগাছী -নওগাঁ আঞ্চলিক সড়কে উপজেলার ইটভাটার মালিকগণ সহ ইটভাটার শ্রমিক মানববন্ধনে উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির বদলগাছী শাখার এনামুল হক, তিনি বলেন, আমাদের প্রতিটি ভাটায় ১থেকে সোয়া কোটি টাকা ইনভেস্ট হয়েছে, অগ্রিম জমিভাড়া, শ্রমিকের বেতন দিতে হয়, এ অবস্থায় ইটভাটা যদি ভেঙ্গে দেয় তাহণে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু মালিক নয় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। সরকার বলছে 

ব্লকের ইট তৈরির কথা, এই ব্লক ইটের স্থায়িত্ব নেই। ইটের যে বাড়ি ১০০ বছর টিকে থাকবে, ব্লকের ইট দিয়ে ১০বছর টিকবে না। ব্লকের ইট শুধু গাথুনি কাজে ব্যবহার করা যাবে। ঢালাই খোয়া তৈরি করতে গেলে ইট লাগবে। এলাকার উন্নয়নের স্বার্থে ইটভাটা চালু রাখার জোর দাবী জানান।

তিনি আরও বলেন, সরকার যেভাবে বলছে আমরা সেভাবেই চালাচ্ছি। আমরা সরকারকে রাজস্ব দেই। বদলগাছীতে তেমন কোন কলকারখানা নেই। উপজেলার সর্বোচ্চ রাজস্ব আসে আমাদের ইটভাটা সেক্টর থেকে। 

ইটভাটার শ্রমিক রতন বলেন, ইটভাটা বন্ধ করার আগে সরকার আমাদের কাজের ব্যবস্থা করুক। আমরা ইটভাটায় কাজ করে পরিবার নিয়ে বাঁচি।

শ্রমিক নজরুল বলেন, আমরা ইটভাটা থেকে অগ্রিম টাকা নিয়ে কাজ করি। সে টাকা দিয়ে আমরা পরিবারের ঋণশোধ করি। ইটভাটা বন্ধ হয়ে গেলে আমরা বেকার হয়ে যাব। শুধু আমি নই 

এই সেক্টরে কয়েক হাজার লোক জড়িত আছে। তারা এখানে কাজ করে পরিবার চালায়।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, এ ব্যপারে ইট প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এ ব্যপারে উর্ধত্বন কর্তৃপক্ষের আলোচনা করে ব্যবন্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত