জয়পুরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. আল-মামুন মিয়া যোগদান করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) পদ থেকে পদোন্নতি পেয়ে এই জেলায় আসেন।
এরআগে গত ৯ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়।
মো. আল-মামুন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। তিনি বি.সি.এস-এর ২৮ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ভূমি অফিসের সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সিনিয়র সহকারী সচিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ নভেম্বর উপসচিব হিসেবে তিনি পদোন্নতি পান। জয়পুরহাটে যোগদানের আগে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। মো. আল-মামুন মিয়া জয়পুরহাট জেলার ৩২ তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, জয়পুরহাটের প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করা আফরোজা আকতার চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৩০ অক্টোবর নিয়োগ পেয়ে এ জেলার ৩১ তম ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ বছরের গত ১৬ নভেম্বর অবমুক্ত হন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন