জুলাই অভ্যুত্থানে শহীদদের দাগ এখনও শুকায় নাই। হাসপাতালের বেডে আমাদের আহত ভাইয়েরা এখনও কাতরাচ্ছে। কিন্তু এই মূহূর্তে একটি দল পুনরায় আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজী, দখলদারী করার মাধ্যমে আবারও এ দেশকে বিনষ্ট করার পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেন, যে ফ্যাসিবাদী ব্যবস্থার জন্য আমরা জীবন দিয়েছিলাম, শহীদ ভাইয়েরা জীবন দিয়েছে। যে আওয়ামী লীগ এ দেশের রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। সেই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের জন্য বিএনপি এবং ছাত্রদল আবারো মাঠে নেমেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা: আবুল কাসেম ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ১৩ জন ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়, পাবনা মেডিকেলে ১১ জনকে ছাত্রলীগকে খুঁজে পাই, রাজশাহী মেডিকেলে সেখানে ছাত্রলীগ খুঁজে পাই। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল কমিটি দেয়, সেখানে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। এই ছাত্রলীগ তো সেই ছাত্রলীগ, যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ভাইদের উপরে সরাসরি গুলি করেছিল। আমাদের বোনদের উপরে জুলুম করেছিল। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের হল ছাড়া করেছিল, বিতাড়িত করেছিল। সেই ছাত্রলীগকে আজকে আপনারা পুনর্বাসনের জন্য কাজ করছেন। মনে রাখতে হবেÑ ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, আপনারা যদি ফিরে না আসেন। এর চেয়ে কঠিন পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে আগামী দিনে।
তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেনÑ আমরা বিএনপি বেঁচে থাকতে আওয়ামী লীগের গাঁয়ে ফুলের টোকাও লাগতে দিব না। তিনি আবারও বক্তব্য দিয়েছেন আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সকল মামলাগুলো প্রত্যাহার করে নেব। শুধু তাই নয়, ঠাকুরগাঁও থেকে শুরু করে সারাদেশে বক্তব্য দিয়েছেÑ আমরা থাকতে আওয়ামী লীগের কোন ভয় নাই। বিএনপিকে বলতে চাই এ দেশ কোন আপনার বাপের না। এ মামলা আপনারা করেন নাই। এ মামলা করেছে শহীদের পরিবারেরা। এ মামলা করেছে আহত-পঙ্গুত্ববরণকারী ভাইয়েরা। আপনাকে রাষ্ট্রের ম্যান্ডেট কে দিয়েছে, আপনারা মামলা উইথড্রো করে নিবেন? যদি মনে করেন এই নতুন বাংলাদেশে এসে আপনারা শহীদদের বিপরীতে কাজ করবেন, জুলাই অভ্যুত্থানের বিপরীতে গিয়ে আপনারা কাজ করবেন, ভারতের দালালি করবেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন, তাহলে মনে রাখবেন ইসলামী ছাত্রশিবির আপনাদের জন্য বসে থাকবে না।
আজিজুর রহমান আজাদ বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগ আমাদের একশত একজন ভাইকে শহীদ করে দিয়েছে। অসংখ্য ভাইদেরকে আহত-পঙ্গুত্ব করে তারা দিয়েছে। জেল-জুলুম করে তারা আমাদেরকে দমাতে পারেন নাই। আপনাদের মতো চুনুপুঁটি হালকা মাস্তান আমাদেরকে থামিয়ে দিবে এ স্বপ্ন দেখা আপনারা বন্ধ করে দেন।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির এ দেশে নতুন ধারার রাজনীতি চালু করতে চায়। যেখানে থাকবে আদর্শিক বয়ান, নৈতিকতা, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম ইতিমধ্যে ইসলামী ছাত্রশিবির বিগত এক বছরে যে পরিমাণ কাজ করেছে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের কাজকে যোগ করলেও আমাদের দশ ভাগের এক ভাগও কখনও হবে না। আপনারা খেয়াল করে দেখবেন ইসলামী ছাত্রশিবির এমন একটি সংগঠন যাদের বুদ্ধিভিত্তিক বিশাল একটি স্তর, গবেষণা সেল রয়েছে। আমাদের প্রত্যেক বছরে বারোটি পত্রিকা বের হয়। একজন স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কি পড়বে? যারা বুদ্ধিভিত্তিক কাজ করে তারা কোন পত্রিকা পড়বে? ইসলামী ছাত্রশিবির এরকম বারোটি পত্রিকা বের করে। ইসলামী ছাত্রশিবিরের সমৃদ্ধ প্রকাশনা ভান্ডার রয়েছে।
জনশক্তি সমাবেশ অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক হোসেন সভাপতিত্ব করেন। এসময় ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সেক্রেটারি ও ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান, জয়পুরহাট-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন