জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি- প্রতীকী

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়ন কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালী পাড়া গ্রামের বাবলু মালীর পুত্র বিষ্ণু মালী (২৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বিষ্ণু মালীর পিতা বাবলু মালী  প্রতিদিনের মতো মাঠে কাজ করতে চলে যান। পরে তার মা তুলশী মালী তার বাবাকে সকালের খাবার দিতে যায়। এমন সময় বাড়িতে কেউ না থাকায় বিষ্ণু তার নিজ শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা বাড়িতে এসে দেখে তার লাশটি নিজ শয়ন কক্ষের মাটিতে পড়ে আছে।

এসআই রাকিব বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষ্ণু মালীর লাশ বাড়ির আঙিনায় রাখা হয়েছে। তার মা তুলশী মালী জানান বিষ্ণুর লাশ দড়ি ছিড়ে নিজ ঘরে পরে রয়েছিল। সে মানসিক রোগী।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, থানা পুলিশ লাশটি উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়ন কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালী পাড়া গ্রামের বাবলু মালীর পুত্র বিষ্ণু মালী (২৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বিষ্ণু মালীর পিতা বাবলু মালী  প্রতিদিনের মতো মাঠে কাজ করতে চলে যান। পরে তার মা তুলশী মালী তার বাবাকে সকালের খাবার দিতে যায়। এমন সময় বাড়িতে কেউ না থাকায় বিষ্ণু তার নিজ শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা বাড়িতে এসে দেখে তার লাশটি নিজ শয়ন কক্ষের মাটিতে পড়ে আছে।

এসআই রাকিব বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষ্ণু মালীর লাশ বাড়ির আঙিনায় রাখা হয়েছে। তার মা তুলশী মালী জানান বিষ্ণুর লাশ দড়ি ছিড়ে নিজ ঘরে পরে রয়েছিল। সে মানসিক রোগী।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, থানা পুলিশ লাশটি উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত