দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শুক্রবারের ভূমিকম্পে নৈশ প্রহরী মোঃ দুলাল মিয়ার বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছে পুরো পরিবার।দুলাল মিয়া (৪০) উপজেলার রামপুর এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদ মার্কেট এর নৈশ প্রহরী হিসেবে কাজ করেন।
তিনি জানান, সারারাত জেগে উপজেলা মার্কেট প্রহরা দিয়ে শুক্রবার সকালে বাসায় এসে ঘুমায়, দুপুরে ঘুম থেকে উঠে নিজ ঘরের দেয়ালে ফাটল দেখে আঁতকে উঠি। পরে সেই ঘর থেকে জিনিস পত্র অন্যত্রে সরে নেয় দুলালের পরিবার বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আশরাফুল হক জানান, দুলাল এই এলাকার অত্যন্ত দরিদ্র, নৈশ প্রহরী হিসেবে জীবিকা নির্বাহ করে। ভুমিকম্পে তার বাড়ির দেয়াল ফাটল ধরায় দুশ্চিন্তায় পড়ে গেছে, এখন সে বাড়িতে থাকার অনুপযোগী হয়ে পড়েছে।নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, প্রাকৃতিক দুর্যোগে যদি ঐ পরিবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রশাসন থেকে সহায়তা করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন