জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শাজাহানপুরে মা ও দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

ছবি প্রতীকী

মঙ্গলবার সকালে উপজেলার খোটাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে ঘাটানাটি ঘটেছে।নিহতরা হলেন, খলিসাকান্দি গ্রামের মৃত্যু আব্দুল বারীর ছেলে সেনা সদস্য কাজলের স্ত্রী সাদিয়া আক্তার(২৪)  এবং তার শিশু কন্যা সাইফা(৩) ও শিশু পুত্র সাইফ(১)। 

এদের মধ্য কাজলের স্ত্রী ও হত্যার শীকার দুই শিশুর মা সাদিয়া আক্তারের লাশ পাওয়া যায় দঁড়িতে ঝুলানো। এবং একই ঘর থেকে দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম সৃষ্টি হয়েছে।

নিহত সাদিয়ের শাশুড়ী জানায়, "মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঘরের ভেতরে নিস্তব্ধতা দেখে পুত্র বধুকে ডাকাডাকি করি কিন্তু কোন উত্তর পাই না। পরে ছেলে কাজল সহ ঘরের দরজা ভেঙে প্রবেশ করেলে শিশুদের গলাকাটা অবস্থায় দেখতে পাই এবং সাদিয়েকে রশিতে ঝুলানো অবস্থায় দেখতে পাই।"

নিহত সাদিয়ার মামা শামীম জানান, তার ভাগ্নি সাদিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু সাদিয়ার জামাই ও তার পরিবারের সাথে মাঝে মাঝেই তার কলহ চলতো। তারা বিভিন্নভাবে তাকে নির্যাতনও করত।  এ বিষয়ে কয়েকবার তারা পারিবারিকভাবে সালিশ বৈঠক করেছে। তার দাবি সঠিকভাবে এ হত্যাকান্ডের তদন্ত করা হোক। 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, "ঘটনা স্থলে আমরা আছি। পোস্টমটেমের জন্য লাশগুলোকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে মা ও দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

মঙ্গলবার সকালে উপজেলার খোটাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে ঘাটানাটি ঘটেছে।নিহতরা হলেন, খলিসাকান্দি গ্রামের মৃত্যু আব্দুল বারীর ছেলে সেনা সদস্য কাজলের স্ত্রী সাদিয়া আক্তার(২৪)  এবং তার শিশু কন্যা সাইফা(৩) ও শিশু পুত্র সাইফ(১)। 

এদের মধ্য কাজলের স্ত্রী ও হত্যার শীকার দুই শিশুর মা সাদিয়া আক্তারের লাশ পাওয়া যায় দঁড়িতে ঝুলানো। এবং একই ঘর থেকে দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম সৃষ্টি হয়েছে।

নিহত সাদিয়ের শাশুড়ী জানায়, "মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঘরের ভেতরে নিস্তব্ধতা দেখে পুত্র বধুকে ডাকাডাকি করি কিন্তু কোন উত্তর পাই না। পরে ছেলে কাজল সহ ঘরের দরজা ভেঙে প্রবেশ করেলে শিশুদের গলাকাটা অবস্থায় দেখতে পাই এবং সাদিয়েকে রশিতে ঝুলানো অবস্থায় দেখতে পাই।"

নিহত সাদিয়ার মামা শামীম জানান, তার ভাগ্নি সাদিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু সাদিয়ার জামাই ও তার পরিবারের সাথে মাঝে মাঝেই তার কলহ চলতো। তারা বিভিন্নভাবে তাকে নির্যাতনও করত।  এ বিষয়ে কয়েকবার তারা পারিবারিকভাবে সালিশ বৈঠক করেছে। তার দাবি সঠিকভাবে এ হত্যাকান্ডের তদন্ত করা হোক। 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, "ঘটনা স্থলে আমরা আছি। পোস্টমটেমের জন্য লাশগুলোকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত