বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে নামতেই ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সান্তাহার স্টেশনের ৫ নম্বর প্লাটফরমে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় তাদের আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ছাত্র জনতা ও পুলিশ সূত্রে জানাগেছে, ললমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি লোকাল ট্রেনে যাত্রীবেশে স্কুল ব্যাগে করে ৪ কেজি গাঁজা বহন করছিলো দুই যুবক। মঙ্গলবার দুপুরে ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্লাটফরমে এসে দাঁড়ালে ওই দুই মাদক কারবারি নামছিলেন। তাদের মধ্যে একজন দৌঁড়ে পালানোর চেষ্টা করায় স্থানিয় ছাত্র-জনতার সন্দেহ হয়। এসময় তাদের দু’জনকে আটক করা হয়। তাদের কাছে থাকা স্কুলেব্যাগের ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজা পাওয়া যায়। ছাত্র জনতা গাঁজাসহ তাদের দুইজনকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাটের দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার শ্বাশান কলোনীর গ্রামের মৃত আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
ছাত্র-জনতার পক্ষে আমিনুল ইসলাম নামের নবম শ্রেণির এক ছাত্র বলেন, স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করে কয়েকজন বন্ধু মিলে স্টেশনের প্ল্যাটফরম দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুই ট্রেন যাত্রীর মধ্যে একজন ট্রেন থেকে নেমেই দৌঁড় দেয়। বিষয়টি দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয়। এরপর তারা স্থানিয় জনতার সহযোগীতা নিয়ে তাদের দু‘জনকেই ধরে ফেলেন।
তবে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিবের দাবী, ট্রেনে আসা দুই মাদক কারবারিকে ফলো করছিলেন তাঁরই থানার ছদ্মবেশে থাকা এক পুলিশ সদস্য। স্টেশনে নামার সময় একজনকে ধরে ফেলার পর সঙ্গে থাকা আরেক কারবারি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ছাত্ররা তাকে ধরে ফেলেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন