জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে লাখ টাকা জরিমানা

ছবি-প্রতিনিধি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিক্রির দায়ে জয়পুরহাটের একটি বেকারি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর খাদ্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের সগুনা আমপাড়া এলাকায় উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, 'মরিয়ম বেকারি' নামের প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। একইসঙ্গে তারা খাদ্য সামগ্রী তৈরিতে বারবার পোড়ানো (পুড়ে যাওয়া) তেল ব্যবহার করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা নগদ অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক অর্থদণ্ড পরিশোধ করেছেন।

সহকারী কমিশনার আরও বলেন, অভিযানের সময় প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ল্যাবে পরীক্ষার জন্য কিছু খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিক্রির দায়ে জয়পুরহাটের একটি বেকারি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর খাদ্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের সগুনা আমপাড়া এলাকায় উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, 'মরিয়ম বেকারি' নামের প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। একইসঙ্গে তারা খাদ্য সামগ্রী তৈরিতে বারবার পোড়ানো (পুড়ে যাওয়া) তেল ব্যবহার করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা নগদ অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক অর্থদণ্ড পরিশোধ করেছেন।

সহকারী কমিশনার আরও বলেন, অভিযানের সময় প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ল্যাবে পরীক্ষার জন্য কিছু খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত