জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চরমাজারদিয়ায় বিজিবির ঝটিকা অভিযান—৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

ছবি-প্রতিনিধি

রাজশাহীর চরমাজারদিয়া সীমান্ত এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)–এর চরমাজারদিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ এক প্রেস বিঙ্গপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-১।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল জানতে পারে—দামকুড়া থানার বাবলাচর এলাকায় মাঠের ভেতর দিয়ে মাদক পাচার হতে পারে। তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাসকালাই ক্ষেতে তল্লাশি চালালে একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখেন। সেখানে থাকা স্থানীয় কৃষকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তাটি খুলে বিজিবি সদস্যরা মালিকবিহীন ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মদ দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চরমাজারদিয়ায় বিজিবির ঝটিকা অভিযান—৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

রাজশাহীর চরমাজারদিয়া সীমান্ত এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)–এর চরমাজারদিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ এক প্রেস বিঙ্গপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-১।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল জানতে পারে—দামকুড়া থানার বাবলাচর এলাকায় মাঠের ভেতর দিয়ে মাদক পাচার হতে পারে। তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাসকালাই ক্ষেতে তল্লাশি চালালে একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখেন। সেখানে থাকা স্থানীয় কৃষকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তাটি খুলে বিজিবি সদস্যরা মালিকবিহীন ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মদ দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত