জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

খুঁটির তারে সৃষ্ট আগুনে আক্কেলপুরে দই ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই

ছবি-প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লাগা আগুনে ফারুক ইসলাম নামের এক দই ব্যবসায়ীর বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজার এলাকার পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে তার পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে খুঁটি সরানোর জন্য একাধিকবার আবেদন করলেও ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় তার ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পরিবারের ৭ সদস্য নিয়ে দই ব্যবসায়ী ফারুক ইসলাম ওই বাড়িতে বসবাস করেন। শুক্রবার দুপুরে তার ঘর সংলগ্ন পাশের বাড়ির ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন লাগে। এ সময় জ্বলন্ত তারের মাধ্যমে ফারুখ ইসলামের ঘরের টিনের চালায় আগুন লাগে।

সেখান থেকে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নেভান। পরে আক্কেলপুর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

ব্যবসায়ী ফারুক ইসলাম বলেন, প্রথমে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে।

পরে সেখান থেকে আমার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির ভেতর থেকে খুঁটি সরাতে পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ করার পরেও তারা খুঁটি তারা সরায়নি। এই ক্ষতির পুরো দায়ভার পল্লী বিদ্যুৎকে নিতে হবে। আমার পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছু পড়ে ছাই হয়ে গেছে।

তার ভাগিনা নীরব অভিযোগ করে বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকেই আগুন লেগেছে।

পল্লী বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। এই ঘটনা রাতে ঘটলে আশপাশের সব বাড়ি পুড়ে যেত, আগুন নেভানো সম্ভব হতো না। এমনকি অনেক প্রাণহানিও ঘটতে পারত।

আক্কেলপুর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়েই ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটি থেকে শক সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের জেনারেল ম্যানেজার আবদুর রহমান জানান, তারা পল্লী বিদ্যুৎকে দায়ী করে যে দাবি করেছেন, তা সঠিক নয়। তবে খুঁটিটি সরানোর আবেদনের বিষয়ে তার জানা নেই। তারপরও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খুঁটির তারে সৃষ্ট আগুনে আক্কেলপুরে দই ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত