জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিরাপদ রাজশাহী গড়তেই এসেছি’ — দায়িত্ব নিয়ে দৃঢ় প্রতিশ্রুতি নতুন আরএমপি কমিশনারের

ছবি-প্রতিনিধি

রাজশাহী মহানগরের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক দমন ও সিসিটিভি নজরদারি—সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, “রাজশাহীকে আরও নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে আরএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় কমিশনার বলেন,
“রাজশাহী একটি বিভাগীয় শহর। এখানে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সিসিটিভি মনিটরিং আরও জোরদার করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি জন্মসূত্রে এই বিভাগের মানুষ—বগুড়ার সন্তান। তাই রাজশাহীর নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্বই নয়, ব্যক্তিগত অঙ্গীকারও। এই শহরকে শান্তি-নিরাপত্তার মডেল শহর বানাতে যা যা প্রয়োজন, আমরা তা করবো, ইনশাল্লাহ।”

সভায় জানানো হয়—ড. মো. জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিভিন্ন ইউনিটের কার্যক্রম, সিসিটিভি কন্ট্রোল রুমসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন।

পরিচিতি সভার সঞ্চালনা করেন আরএমপির উপ-কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আরএমপি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে কমিশনারের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মাদক প্রতিরোধ, ট্রাফিক শৃঙ্খলা এবং স্মার্ট নজরদারি ব্যবস্থার উন্নয়ন। তিনি বলেন,
“রাজশাহীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে পুলিশকে আরও গণমুখী হয়ে কাজ করতে হবে।”

স্থানীয় সাংবাদিকরা নতুন কমিশনারের নেতৃত্বে রাজশাহী আরও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিরাপদ রাজশাহী গড়তেই এসেছি’ — দায়িত্ব নিয়ে দৃঢ় প্রতিশ্রুতি নতুন আরএমপি কমিশনারের

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

রাজশাহী মহানগরের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক দমন ও সিসিটিভি নজরদারি—সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, “রাজশাহীকে আরও নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে আরএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় কমিশনার বলেন,
“রাজশাহী একটি বিভাগীয় শহর। এখানে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সিসিটিভি মনিটরিং আরও জোরদার করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি জন্মসূত্রে এই বিভাগের মানুষ—বগুড়ার সন্তান। তাই রাজশাহীর নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্বই নয়, ব্যক্তিগত অঙ্গীকারও। এই শহরকে শান্তি-নিরাপত্তার মডেল শহর বানাতে যা যা প্রয়োজন, আমরা তা করবো, ইনশাল্লাহ।”

সভায় জানানো হয়—ড. মো. জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিভিন্ন ইউনিটের কার্যক্রম, সিসিটিভি কন্ট্রোল রুমসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন।

পরিচিতি সভার সঞ্চালনা করেন আরএমপির উপ-কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আরএমপি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে কমিশনারের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মাদক প্রতিরোধ, ট্রাফিক শৃঙ্খলা এবং স্মার্ট নজরদারি ব্যবস্থার উন্নয়ন। তিনি বলেন,
“রাজশাহীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে পুলিশকে আরও গণমুখী হয়ে কাজ করতে হবে।”

স্থানীয় সাংবাদিকরা নতুন কমিশনারের নেতৃত্বে রাজশাহী আরও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত