জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে সৎ মায়ের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ

ছবি- সংগ্রহীত

জয়পুরহাটের আক্কেলপুরে সৎ মায়ের বিরুদ্ধে ৫ বছরের এক ছেলে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।  স্থানীয় লোকজন মারপিটের পর আটকে রেখে থানা পুলিশ দিয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত শিশুটির মাথায় কাটা দাগ ও  বুক এবং কপালে আঘাতের  চিহ্ন রয়েছে।  শিশুটি নির্যাতনের কারণে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত ওই শিশু নাম নাঈম হোসেন (৪)। সে ওই গ্রামের আঃ জলিলের ছেলে। আটক সৎ মায়ের নাম জাহানারা বেগম (৩২)।  তাঁর আট মাসের পুত্র সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিলের প্রথম স্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।  আজ সকালে নাঈম হোসেন বাড়িতে ছিলেন।  খাবার চাইলে সৎ মা জাহানারা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে তার মাথায় আঘাত করেন তার সৎ মা।  নাঈম হোসেন বাড়ির বাথরুমের ভেতর অসুস্থ অবস্থায় পড়েছিল। প্রতিবেশি লোকজনদের ডেকে নাঈমকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়।  চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মারা যাওয়ার খবরে প্রতিবেশিরা সৎ মাকে মারপিটের পর বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সৎ মাকে আটক করে থানায় আসে।

আজ সকাল থেকে নাঈম বাড়িতে ছিল।  সে কিভাবে মারা গেছে সেটি জানেন না তিনি। এঘটনায় লোকজন তাঁকে অপরাধী ভেবে মারপিট করেছে বলেন জানান শিশুটির সৎ মা জাহানারা বেগম।

লাশের সুরতহাল প্রস্তুতকারী আক্কেলপুর থানার গণেশ চন্দ্র বলেন, শিশুটির মাথায় কাটা দাগ ও বুক এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, পুলিশ নিহত শিশুর সৎ মাকে আটক করেছে।  এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে সৎ মায়ের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত