জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুইটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে তাঁর নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে। সোমবার সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন।  
সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে জানান, বেশ কিছুদিন ধরে তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেঙরা সহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেছেন। এতে তাঁর প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রাতে কে বা কারা তাঁর ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বে থাকা লুৎফুর রহমান তাকে খবর দেন। তিনি পুকুরে ছুঁটে এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
ভোক্তভোগী চেয়ারম্যান নাজিম উদ্দীনের প্রতিবেশী নাছির উদ্দীন জানান, প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে আমরা বুঝতে পারি বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে। আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন- আমাদের ধারনা একারনেই হয়তো রাজনৈতিক প্রতিপক্ষরা আর্থিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটিয়েছে। সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুইটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে তাঁর নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে। সোমবার সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন।  
সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে জানান, বেশ কিছুদিন ধরে তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেঙরা সহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেছেন। এতে তাঁর প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রাতে কে বা কারা তাঁর ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বে থাকা লুৎফুর রহমান তাকে খবর দেন। তিনি পুকুরে ছুঁটে এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
ভোক্তভোগী চেয়ারম্যান নাজিম উদ্দীনের প্রতিবেশী নাছির উদ্দীন জানান, প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে আমরা বুঝতে পারি বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে। আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন- আমাদের ধারনা একারনেই হয়তো রাজনৈতিক প্রতিপক্ষরা আর্থিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটিয়েছে। সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত