দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে। এরআগে এদিন সকাল ১১টার দিকে বৈঠক শুরু হয় এবং প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে। দিনাজপুর জেলার হিলি সীমান্তের চেকপোস্ট গেইটের শূন্যরেখার ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তরে এই বৈঠকের আয়োজন করা হয়। বিজিবি জানিয়েছে, বৈঠকে দুই দেশের ১৫ জন করে সদস্যের দুটি প্রতিনিধি দল অংশ নেয়। বিজিবি দলের নেতৃত্ব দেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৭৯ বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কংগিয়ানবা থিং বোইজাম। বৈঠক শুরুর আগে দুই বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বৈঠকে উভয় দেশের কমান্ডাররা সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিষয়ে আলোচনা করেন। শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে চোরাচালানের সুযোগ বেড়ে যাওয়ায় উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার এবং জনবল বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে মাদকদ্রব্যসহ অন্যান্য সকল প্রকার চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে কথা হয়। এছাড়া সীমান্তের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে দুই বাহিনীর কমান্ডাররা সীমান্তের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় একসাথে কাজ করার বিষয়ে ঐকমত্য ব্যক্ত করেন বলে জানিয়েছে বিজিবি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন