বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের মতোই চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান। তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কিত কিছু সংবাদকে অসত্য আখ্যা দিয়ে বলেন, “গণমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তার অনেকগুলোই সঠিক নয়। দেশনেত্রীর অবস্থা স্থিতিশীল, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
এসময় তিনি দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান।
এর আগে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা পূর্বের মতোই চলছে। তিনি জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
এছাড়া বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্যের ক্ষেত্রে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।
দলের শীর্ষ নেতৃত্বের এ ধরনের বিবৃতির পর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের অবসান হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন