জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে বিদ্যালয়ের বাগান নষ্ট করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি-প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো বিভিন্ন ধরনের ফুল-ফলের গাছগুলো ভেংগে ও উপরে ফেলে। শিশুদের স্বপ্নের ফুল বাগান ক্ষতি করায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহার সবমিলিয়ে ২৯'টি ফুল ফলের গাছ ভেংগে ও উপরে ফেলে নষ্ট করে। এছাড়া বাগানের গ্রীল খুলে নিয়ে যায় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা নষ্ট করে ফেলে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসরিন আকতার বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষা অফিসের পরামর্শে পঠিত বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে বিদ্যালয়ের বাগান নষ্ট করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো বিভিন্ন ধরনের ফুল-ফলের গাছগুলো ভেংগে ও উপরে ফেলে। শিশুদের স্বপ্নের ফুল বাগান ক্ষতি করায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহার সবমিলিয়ে ২৯'টি ফুল ফলের গাছ ভেংগে ও উপরে ফেলে নষ্ট করে। এছাড়া বাগানের গ্রীল খুলে নিয়ে যায় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা নষ্ট করে ফেলে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসরিন আকতার বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষা অফিসের পরামর্শে পঠিত বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত