জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে জোড়পূর্বক জমি দখল করে বেড়া নির্মাণ, পুলিশি বাধায় বন্ধ

ছবি-প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে জোড়পূর্বক জমি দখল করে বেড়া নির্মাণের  অভিযোগ । জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন পুলিশ। সোমবার (২ ডিসেম্বর)  দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামে এমন ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলা বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের আবুল খায়ের পুত্র আবু ইউসুফের সঙ্গে ঘোড়াপা মৌজার ৪৮৪/৪৮৫ আর এস খতিয়ানে ৫৬ শতক জমি নিয়ে একই গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র সামছুল আলম বাবু, বেলায়েত হোসেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানিহারা গ্রামের রফিকুল, মনোয়ারা ও উপজেলার বাগজানা গ্রামের নাসিমা বেগমের   সঙ্গে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধে জের ধরে  প্রতিপক্ষরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে গত ১৯ নভেম্বর জমি দখলের চেষ্টা করে। এসময় তারা উক্ত জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কর্তন করে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি করেন। এতে বাধা দিলে মারপিট করেন প্রতিপক্ষরা। এঘটনায় থানায় সাধারণ ডাযেরীও করেন ভুক্তভোগী পরিবার।

এঅবস্থায় সোমবার (২ ডিসেমম্বর) দুপুরে আবারো প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে উক্ত জমি জোড়পূর্বক দখল করে বেড়া দিতে থাকে। এসময় ভুক্তভোগীরা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে নির্মান কাজ বন্ধ করে দেন।

প্রতিপক্ষের সামছুল আলম বাবু বলেন, এটি আমাদের পৈত্রিক সম্পতি। এতদিন তারাই ভোগদখল করে আসছিল সেটি আমরা জানতাম না। এখন আমাদের সম্পতি আমরা ঘিরে নিচ্ছি।

পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয়পক্ষকে নিজ নিজ কাগজপত্র সহ থানায় ডাকা হয়েছে। সঠিক কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে জোড়পূর্বক জমি দখল করে বেড়া নির্মাণ, পুলিশি বাধায় বন্ধ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে জোড়পূর্বক জমি দখল করে বেড়া নির্মাণের  অভিযোগ । জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন পুলিশ। সোমবার (২ ডিসেম্বর)  দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামে এমন ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলা বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের আবুল খায়ের পুত্র আবু ইউসুফের সঙ্গে ঘোড়াপা মৌজার ৪৮৪/৪৮৫ আর এস খতিয়ানে ৫৬ শতক জমি নিয়ে একই গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র সামছুল আলম বাবু, বেলায়েত হোসেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানিহারা গ্রামের রফিকুল, মনোয়ারা ও উপজেলার বাগজানা গ্রামের নাসিমা বেগমের   সঙ্গে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধে জের ধরে  প্রতিপক্ষরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে গত ১৯ নভেম্বর জমি দখলের চেষ্টা করে। এসময় তারা উক্ত জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কর্তন করে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি করেন। এতে বাধা দিলে মারপিট করেন প্রতিপক্ষরা। এঘটনায় থানায় সাধারণ ডাযেরীও করেন ভুক্তভোগী পরিবার।

এঅবস্থায় সোমবার (২ ডিসেমম্বর) দুপুরে আবারো প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে উক্ত জমি জোড়পূর্বক দখল করে বেড়া দিতে থাকে। এসময় ভুক্তভোগীরা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে নির্মান কাজ বন্ধ করে দেন।

প্রতিপক্ষের সামছুল আলম বাবু বলেন, এটি আমাদের পৈত্রিক সম্পতি। এতদিন তারাই ভোগদখল করে আসছিল সেটি আমরা জানতাম না। এখন আমাদের সম্পতি আমরা ঘিরে নিচ্ছি।

পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয়পক্ষকে নিজ নিজ কাগজপত্র সহ থানায় ডাকা হয়েছে। সঠিক কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত