জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক সেমিনার

নওগাঁয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক সেমিনার অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এই সেমিনার হয়।

সেমিনারে দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান (সাইফ), যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ আল রাদিত, সাজিদ আলম, রিতু সাহা, মো: নাজিব মুবাশশির, আদনান সামি।

বক্তারা ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান, কলা, চারুকলা ও মেডিকেল ইউনিট ভিত্তিক ভর্তি প্রস্তুতির নির্দেশনা, সময় ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন,পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণসহ ভর্তি কেন্দ্রিক কৌশল নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত পরামর্শ প্রদান করেন। বিশেষ করে ভর্তি প্রতিযোগিতায় সফল হতে সঠিক পরিকল্পনা, ধৈর্য ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম, সহকারী অধ্যক্ষ প্রফেসর এস এম মোজাফ্ফর হোসেনসহ  বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এমন উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব, সময়োপযোগী এবং জেলার উচ্চশিক্ষা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, সেমিনারে ভর্তি প্রক্রিয়া, প্রস্তুতির কৌশল এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। এছাড়াও নওগাঁ জেলার শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি এবং শিক্ষাগত সক্ষমতা উন্নত করতে সংগঠনটি প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলায় ভর্তি সহায়ক সেমিনার আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় এ সপ্তাহে নওগাঁর চারটি উপজেলায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে উচ্চশিক্ষা–ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক সেমিনার

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত