জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মন্টু সরদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্টু ওই ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার নিয়ে মাঠে থাকা বাবার কাছে যান মন্টু। ভাত দিয়ে ফেরার পথে তিনি রেলের ভালকি ব্রিজের ওপর উঠলে রাজশাহী থেকে ঢাকাগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, তিতুমীর ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা গেছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মন্টু সরদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্টু ওই ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার নিয়ে মাঠে থাকা বাবার কাছে যান মন্টু। ভাত দিয়ে ফেরার পথে তিনি রেলের ভালকি ব্রিজের ওপর উঠলে রাজশাহী থেকে ঢাকাগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, তিতুমীর ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা গেছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত