আজ ১০ ডিসেম্বর রাণীনগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে প্রায় ৩৭ ঘণ্টার রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধের পর নওগাঁর রাণীনগর উপজেলাকে মুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধাদের তুমুল প্রতিরোধে পরাস্ত হয়ে রাজাকার-আলবদরদের ১৯ সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করে। চারদিকে উড়তে থাকে লাল-সবুজের বিজয় নিশান, আনন্দে মেতে ওঠেন বীর মুক্তিযোদ্ধারা। যদিও ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় দিবস পালন করা হয়, তবে রাণীনগর স্বাধীনতার স্বাদ পায় এক সপ্তাহ আগেই।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২৪ এপ্রিল রাণীনগরে পাক-হানাদার বাহিনী অনুপ্রবেশ করে। তারা আহম্মদ আলীর বাড়ি, রাণীনগর থানা ভবন ও পাইলট স্কুল ভবনকে ক্যাম্প হিসেবে ব্যবহার করতে শুরু করে। স্থানীয় কিছু রাজাকারকে সঙ্গে নিয়ে আতাইকুলা পালপাড়া, হরিপুর, স্থল-বড়বড়িয়া এলাকায় চলে গণহত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ।
এসময় সান্তাহার এলাকায় বাঙালিদের ওপর নির্মম নির্যাতনের খবর পেয়ে রাণীনগর সংগ্রাম পরিষদের মুক্তিযোদ্ধারা কৌশলে থানায় থাকা অস্ত্র-গোলাবারুদ লুট করে। পরে সেই অস্ত্র দিয়েই তারা প্রশিক্ষণ নিয়ে হামলার প্রস্তুতি নেন।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নেয় মুক্তিযোদ্ধারা। হক, মোফাজ্জল ও গেরিলা দলসহ ৪০–৫০ সদস্যের তিনটি দল যুদ্ধের পরিকল্পনায় অংশ নেয়। ৯ ডিসেম্বর একযোগে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ শুরু হয়।
মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ও দুলু চকের ব্রীজের কাছে রেললাইন উড়িয়ে দিয়ে আত্রাই থেকে হানাদারদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, যাতে তারা রাণীনগরে এসে শক্তিবৃদ্ধি করতে না পারে।
বীর মুক্তিযোদ্ধা আখেরুজ্জামান খান জানান, বান্দাইখাড়া পেরিয়ে নৌপথে হানাদাররা রাণীনগরে আসছে জানতে পেরে আমরা বাংকার খুঁড়ে প্রস্তুত হই। কাছে আসতেই সরাসরি গুলি শুরু করি। আমাদের গুলিতে তাদের তিনটি নৌকা ধ্বংস হয়, অনেক সৈন্য মারা যায়। আত্মসমর্পণে এগিয়ে আসা কয়েকজনও গুলিবিদ্ধ হয়। পরে তারা পালিয়ে আত্রাইয়ের দিকে যায়।
রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান বলেন, ৩৭ ঘণ্টার টানা যুদ্ধে ১০ ডিসেম্বর সন্ধ্যায় পাক বাহিনী রেলপথ ধরে হেঁটে পালিয়ে যায়। এদিন ছিল ভয়াবহ; একদিকে আমাদের নিরন্তর আক্রমণ, অন্যদিকে হানাদারদের প্রচণ্ড বোমাবর্ষণ। এ যুদ্ধে লুৎফর রহমান নামে এক তরুণ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, আহত হন আবুল কাশেম।
নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম সিরাজুল ইসলাম জানান, রাণীনগর রেলগেট থেকে শুরু হয় আক্রমণ। মুক্তিযোদ্ধাদের একের পর এক ফায়ারিংয়ে হানাদার বাহিনীর দুটি বাংকার ধ্বংস হয়ে যায়। লুৎফরের শহীদ হওয়ার পর মুক্তিযোদ্ধারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। জমির আইল ও সীমানা পিলারের আড়ালে অবস্থান নিয়ে তারা বৃষ্টির মতো গুলি চালান।
৩৭ ঘণ্টার প্রচণ্ড গোলাগুলিতে রাণীনগর শব্দে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। অবশেষে ১০ ডিসেম্বর বিকেল ৫টার পর পরাস্ত হয়ে শত্রুবাহিনী ও তাদের দোসররা সান্তাহারের দিকে পালাতে থাকে। পরে রাজাকার-আলবদররা অস্ত্রসহ আত্মসমর্পণ করলে রাণীনগর হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
হানাদারমুক্তির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই রাণীনগরের আকাশে উড়তে থাকে জাতীয় পতাকা। চারদিকে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গ্রাম-শহর। বীর মুক্তিযোদ্ধারা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন স্বাধীনতার প্রথম স্বাদ পেয়ে।
এই দিনটি এখনো রাণীনগরের মানুষের গর্ব ও বীরত্বগাথার স্মৃতি হয়ে প্রতি বছর ফিরে আসে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন