জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

ছবি-প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ জাহিদুল ইসলামকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।১২ ডিসেম্বর ২০২৫ইং, শুক্রবার কাহালু উপজেলার মালঞ্চা এলাকার বিশা চুনাগাড়ি গ্রামের বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম (পিতা: মৃত আহাদ আলী) কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গুরুতর আহত হন। চলাচলে চরম দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে নিরাপদ সড়ক চাই কাহালু শাখা তাকে নিজস্ব উদ্যোগে হুইলচেয়ার সহায়তা প্রদান করে।হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু শাখার সভাপতি সহকারী অধ্যাপক কুতুবশাহাবউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শামীম, আনোয়ার, নজরুল, জাকারিয়া, বাদশা, ইমরান, আল মামুন প্রমুখ।হুইলচেয়ার পাওয়ায় জাহিদুল ইসলাম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সুস্থতার আশা ব্যক্ত করেন। নিসচা নেতৃবৃন্দ জানান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহালুতে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার কাহালু উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ জাহিদুল ইসলামকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।১২ ডিসেম্বর ২০২৫ইং, শুক্রবার কাহালু উপজেলার মালঞ্চা এলাকার বিশা চুনাগাড়ি গ্রামের বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম (পিতা: মৃত আহাদ আলী) কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গুরুতর আহত হন। চলাচলে চরম দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে নিরাপদ সড়ক চাই কাহালু শাখা তাকে নিজস্ব উদ্যোগে হুইলচেয়ার সহায়তা প্রদান করে।হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু শাখার সভাপতি সহকারী অধ্যাপক কুতুবশাহাবউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শামীম, আনোয়ার, নজরুল, জাকারিয়া, বাদশা, ইমরান, আল মামুন প্রমুখ।হুইলচেয়ার পাওয়ায় জাহিদুল ইসলাম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সুস্থতার আশা ব্যক্ত করেন। নিসচা নেতৃবৃন্দ জানান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত