বলেন, আগুনের পাশে কাজ করে একটা কোদাল বানাতে একজন শ্রমিক সহ সময় লাগে দেড় ঘন্টা তাতে যে টাকা পাই, সারা দিনে দু-একটা কাজ তা দিয়ে সংসার চলে না। তাই ছেলেকে এই পেশায় রাখিনি। আগে কামারের জিনিস মানেই টেকসই ছিল। এখন মানুষ শুধু দাম দেখে। সম্মান আর কদর দুটোই কমে গেছে।
ঠেঙ্গাপুর গ্রামে কৃষক লুৎফর সাজি বলেন, কামারের বানানো কোদাল, দাও, দাউল বেশি দিন টেকে। বাজারের তুলনায় দাম কিছুটা বেশি, বাজারে গেলে সাথে সাথে কিনতে পাওয়া যায়, হাতে বানানো গুলো নিলে অনেক সময় আমার লোহা থাকলে দিয়ে আসতে হয়। তৎকক্ষনিক দিতে পারে না, সময় সল্পতার জন্য বাধ্য হয়েই বাজারে থেকেই কিনতে হয়।
থানার মোড় হার্ডওয়্যার দোকানদার শ্রী: সম্ভু চন্দ্র মহন্ত বলেন, আগের তুলনায় এখন রেডিমেট লোহার তৈরী জিনিসপত্র চাহিদা ব্যাপক তবে ভালো মানের হেভি ইস্পাতের লোহার দাম বেশি হওয়ায় প্রতিটি পণ্যের দাম আগের চেয়ে তুলনামুলক বেশি। দা, কোদাল, বটি, হ্যাঁসা, সক্তা ও শাবল প্রতিদিন কেউ না কেউ নিলেও লাঙ্গলের ফালার কথা কেউ বলে না। কৃষিকাজে আধুনকি উন্নত যন্ত্রপাতি ব্যবহার বেশি এখন তুলনা মূলক কৃষি কাজের হাতের তৈরী যন্ত্রপাতির ব্যবহার কম।
কৃষকদের জমি চাষে আগে গরু-লাঙল ব্যবহার করতে হতো, যেখানে ১ বিঘা জমি প্রস্তুত করতে শ্রমিক, গরুর খাদ্য ও সময়ের কারণে বিঘা প্রতি খরচ হতো ১৫ হাজার টাকা। এখন মেশিন দিয়ে একই জমি আধঘন্টায় চাষ করা সহ জমি প্রস্তুতির খরচও এসে দাড়িয়েছে ৮ হাজার টাকা। তবে মেশিনে ডিজেল পোড়ানোর ফলে যে ধোঁয়া বের হয়, তা বায়ুদূষণ সৃষ্টি করছে এবং দীর্ঘমেয়াদে জমির ওপরও সামান্য নেতিবাচক প্রভাব ফেলে। ধোঁয়ার ক্ষতিকর কণা মাটির উপকারী জীবাণুর কার্যক্রম কমিয়ে উর্বরতা কমানোর ঝুঁকি তৈরি করে। এর সঙ্গে কামার শিল্প হারিয়ে যাওয়ায় গ্রামের ঐতিহ্য ও স্থানীয়ভাবে তৈরি দা, কোদাল, ফালা, লাঙলের সরবরাহ কমে গেছে, ফলে কৃষকদের বাজারনির্ভর হতে হচ্ছে এবং দক্ষ কামারদের জীবিকাও সংকটে পড়ে যাচ্ছে।
জয়পুরহাট বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ জানান, কামার পেশা শুধু জীবিকার বিষয় নয়-এটি গ্রামীণ সংস্কৃতি ও ইতিহাসের অংশ। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী পেশা পুরোপুরি হারিয়ে যাবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন