জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ইউপি সদস্যের কার্যালয়ে মাইক্রো চালকের মৃত্যু : আটক ২

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে চুরির অভিযোগে এক মাইক্রো চালককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ ঘটনায় মামলার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২ নম্বর আসামী সোনাভান এবং তার স্বামী ৩ নম্বর আসামী আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারে ইউপি সদস্য সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন (২৭) আক্কেলপুর উপজেলার কাশিড়া কুমিরপাড়া গ্রামের ওসমান মণ্ডলের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একই উপজেলার পাইকরদারিয়া গ্রামে খালাতো বোন সোনাভানের বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন। এরপর স্থানীয়দের হাতে সুজন মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

পরে রাতে ইউপি সদস্য সেলিম হোসেন সুজনকে কাশিড়া বাজারের ব্যাক্তিগত অফিসে নিয়ে যান এবং সেখানে গ্রাম পুলিশের পাহারাই রাতভর আটকে রাখা হয়। পরদিন সকালে ইউপি সদস্যের ব্যক্তিগত কার্যালয়ের ভেতরে ফ্যানের সাথে ঝুলন্ত পাওয়া যায়।

সুজনের স্ত্রী মারুফা আখতারের দাবি, তার স্বামীকে নির্যাতন করে মারধর করে হত্যা করা হয়েছে। এরপর ঘটনাটি ভিন্ন খাতে নিতে মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নিহতের স্ত্রী ইউপি সদস্যসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। এঘটনায় দুইজনকে আটক করে শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত আছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে ইউপি সদস্যের কার্যালয়ে মাইক্রো চালকের মৃত্যু : আটক ২

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত