সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশন সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ থাকবে। এর মধ্যে পর্যটন, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরির ভিসা সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একই সঙ্গে এ সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে—সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি সাময়িক এবং প্রয়োজনীয় ব্যাখ্যা ও পরবর্তী নির্দেশনা শিগগিরই জানানো হতে পারে। সংশ্লিষ্ট মহলের ধারণা, দ্বিপক্ষীয় কূটনৈতিক পরিস্থিতি বা প্রশাসনিক পুনর্বিবেচনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে ভিসা সেবা স্থগিতের খবরে বাংলাদেশে চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্যে আসতে আগ্রহী ভারতীয় নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুতই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন