জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ টহল জোরদার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ ধরে অপরাধীরা যাতে সীমান্ত পথ ব্যবহার করে পালাতে না পারে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় থাকে, সেজন্য এই কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বিজিবি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে সীমান্ত এলাকা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে হত্যাকারী বা সংশ্লিষ্ট অপরাধীদের পলায়ন রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সম্ভাব্য মানব পাচারকারীদের ওপর নিবিড় গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে, যাতে তাদের সহযোগিতায় কেউ দেশত্যাগ করতে না পারে।

সীমান্তের পাশাপাশি জয়পুরহাট শহরের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং স্থাপনায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন তল্লাশি করা হচ্ছে। এছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের নির্দেশে সশস্ত্র বিজিবি সদস্যদের একটি বিশেষ টহল দল পিকআপ যোগে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আগত সকল যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে এলোমেলো বা বিচ্ছিন্নভাবে চলাচলকারী এবং ক্ষণস্থায়ী ব্যক্তিদের গতিবিধির ওপর বিজিবি কড়া নজর রাখছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ টহল জোরদার

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত